সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ব্রাজিলের দুই খেলোয়াড়ের হাতাহাতির ছবি ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জাপানের বিপক্ষে মাঠে নামার আগে দ্বন্দ্বে জড়ালেন ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন। অনুশীলনে এ দুই তারকার হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে রোববার (৫ জুন) নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কী নিয়ে তা এখনও পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক হয় ভিনিসিয়ুস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা রাগে একে অন্যের জামা টেনে ধরেন। তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেসও।

নেইমার-আলভেসদের চেষ্টা সত্ত্বেও রিচার্লিসন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়ুসের গলা চেপে ধরেন এভারটনের উইঙ্গার। এরপর বাকিরা মিলে তাদের জোর করে আলাদা করেন এবং দূরে সরিয়ে নিয়ে যান। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

গত বৃহস্পতিবার (২ জুন) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলে বড় জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। আগামীকাল সোমবার (৬ জুন) জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাজিলের দুই খেলোয়াড়ের হাতাহাতির ছবি ভাইরাল

আপডেট সময় : ০৬:২০:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২