ঝালকাঠিতে সরকার নির্ধারিত মূল্যে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু
- আপডেট সময় : ১০:০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১৪১ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠিতে সরাসরি কৃষকদের কাছ থেকে এ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. জোহর আলী এর উদ্বোধন করেন। এসময় অন্যানের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ( ভারপ্রাপ্ত ) মো. নাজমুল হোসাইন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ উপস্থিত ছিলেন। জেলা খাদ্য বিভাগ সুত্রে জানাগেছে, এবছর প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। জেলায় এক হাজার ৭৫ মেট্রিক টন ধান ও এক হাজার ৬৫৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
কৃষক মো. আলম তালুকদার বলেন, ‘ এ্যাপসের মাধ্যমে আমার কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট তিন টন ধান সরকার ক্রয় করেছে। এতে আমার অনেক ভাল লাগছে। জেলার সকল কৃষক যদি এমন সুযোগ পেত তাহলে অনেক ভাল হত।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সরকারের লক্ষ্য কৃষকদের সুবিধা প্রদান করা। এখানে কৃষকরা নির্বিগ্নে, ধান চাল বিক্রি করতে পারবে। আমাদের যে লক্ষ্য মাত্রা আছে সেটা আমরা সফল ভাবে সম্পন্ন করব।























