সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রস্তাব ইউরোপীয় কমিশনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ॥ ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। বুধবার (৪ মে) সামনে আনা এই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার তেল ও পরিশোধিত পণ্য আমদানি বন্ধ করবে বলে জানিয়েছেন তিনি।

ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় এই প্রস্তাবনা তুলে ধরেন উরসুলা ভন ডার লিয়েন। রুশ তেল আমদানি বন্ধের প্রস্তাব উত্থাপনের পর আইনপ্রণেতারা তাকে সাধুবাদ জানান। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বক্তব্যে ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, ‘আমরা ছয় মাসের মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল এবং চলতি বছরের শেষ নাগাদ পরিশোধিত পণ্যের সরবরাহ বন্ধ করে দেবো। রাশিয়ার তেল আমদানির বিরুদ্ধে এটি হবে একটি পরিপূর্ণ নিষেধাজ্ঞা। সমুদ্রজাত ও পাইপলাইন, অপরিশোধিত এবং পরিশোধিত নির্বিশেষে রাশিয়ার কাছ থেকে সকল আমদানির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

অবশ্য রাশিয়ার বিরুদ্ধে তেল বা জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ ও কার্যকর করা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য বেশ কঠিন। কারণ ইউরোপের প্রায় সকল দেশই রুশ জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়া ইতোপূর্বে আরোপিত নিষেধাজ্ঞার জবাবে অবন্ধুসুলভ দেশগুলোর কাছে রুশ মুদ্রা রুবলে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

এমনকি রুবলে মূল্য পরিশোধ না করায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় ইতোমধ্যেই গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। আর তাই বাধ্য হয়ে ইউরোপের অনেক দেশ ও সংস্থা রুবলে মূল্য পরিশোধ করে রাশিয়ার কাছ থেকে গোপনে গ্যাস কিনছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি ইউরোপীয় দেশগুলোর ঐক্যের জন্য বড় ধরনের হুমকি।

আর তাই তেল ও পরিশোধিত পণ্য আমদানি বন্ধ-সহ রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবের বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘এটি (আমদানি বন্ধ করা) সহজ হবে না। কিছু সদস্য রাষ্ট্র রাশিয়ার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু আমরা এটি (নির্ভরশীলতা কাটিয়ে উঠতে) কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রস্তাব ইউরোপীয় কমিশনের

আপডেট সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২