সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে রেলপথ চালুর বিষয়ে বিবেচনা করছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সারাদেশকে রেলসংযোগের আওতায় আনতে বরিশাল বিভাগে রেলপথ চালুর বিষয়ে বিবেচনা করছে সরকার; এ বিষয়ে সম্ভাব্যতা যাছাই করা হচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর, রেলের নতুন ৩০টি মিটারগেজ এবং ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রেল। বর্তমান সরকারের ক্রমাগত পদক্ষেপের ফলে প্রতি বছর ৯ কোটি মানুষ যাতায়াত করে এই বাহনের মাধ্যমে। রেল খাতকে আরও সমৃদ্ধ করতে এবার ৩০টি মিটারগেজ এবং ১৬টি ব্রডগেজ লোকোমোটিভ যুক্ত হলো বহরে।

মুজিববর্ষ উপলক্ষ্যে একইসঙ্গে রেলের বহরে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। যাতে দুটি বগিতে মোট ১২টি পর্বে দেশের মানুষ জানতে পারবে মুক্তিযুদ্ধ এবং জাতির পিতার ইতিহাস।

রেলে যুক্ত নতুন ৪৬টি ইঞ্জিন ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচল সুবিধাজনক করবে বলে এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে রেলই সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। রেলের উন্নয়নে বিএনপি সরকার কোনো উদ্যোগ নেয়নি। যাত্রীদের সুবিধার জন্য দ্রুতই রেলে নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্ব ব্যাংকের বাধার পরও বঙ্গবন্ধু সেতুতে রেল সংযোগ চালু করেছিল আওয়ামী লীগ সরকার। যার সুফল বর্তমানে পুরো উত্তরবঙ্গের মানুষ পাচ্ছে। করোনা মহামারিতে বিশেষ কার্যক্রম চালু রাখায় রেল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে রেলপথ চালুর বিষয়ে বিবেচনা করছে সরকার

আপডেট সময় : ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২