সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক: সিডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বর্তমানে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক রয়েছে। ভয়ংকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে।

সিডিসির তথ্যমতে, আগ্নেয়াস্ত্রের কারণে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ১ থেকে ১৯ বছর বয়সী ৪ হাজার ৩০০ শিশু-কিশোরের মৃত্যু ঘটেছে, যা আগের বছরের চেয়ে ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি।

সিডিসির গবেষণা অনুযায়ী, দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শিশু-কিশোরদের প্রাণহানি ২৯ দশমিক ৫ শতাংশ। গুলিতে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে হত্যার পাশাপাশি রয়েছে আত্মহত্যা, অবহেলাজনিত ও অনিচ্ছাকৃত মৃত্যু। এই সময়ের মধ্যে দেশটিতে গুলিতে আত্মহত্যার হার বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, আগ্নেয়াস্ত্র রাখার অবাধ সুযোগ এসব মৃত্যুর কারণ। যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও অস্ত্র নির্মাতাদের প্রভাবে তা চাপা পরে যায়।

বিগত বছরগুলোতে তরুণ আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ ছিল সড়ক দুর্ঘটনা, এরপরের কারণ ছিল বন্দুক। সময়ের সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, ‘যে মৃত্যু প্রতিরোধ করা যায়, সেই মৃত্যু থেকে আমরা আমাদের শিশুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক: সিডিসি

আপডেট সময় : ১০:২৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২