সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বানারীপাড়ায় জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে মৎসজীবীদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জাটকা ইলিশ রক্ষায় ৩০ জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় জেলেদের পুনর্বাসনের আওতায় তাদের মাঝে দু’কিস্তিতে ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়। উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টুর বিরুদ্ধে কার্ড প্রতি মৎসজীবীদের মাঝে ৮০ কেজির স্থলে ৩৭/৩৮ কেজি করে বিতরণ ও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যপারে ওই ওয়ার্ডের বাসিন্দা মৎসজীবী গৌতম রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ গত ৪ এপ্রিল সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে তিনি চাল আনতে গেলে ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টু তার কাছ থেকে খরচ বাবদ ১৫০ টাকা নিয়ে মাষ্টাররোলে স্বাক্ষর নিয়ে ৮০ কেজির স্থলে মাত্র ৩৮ কেজি চাল ধরিয়ে দেন। একইভাবে অন্য জেলেদের কাছ থেকেও খরচের কথা বলে দেড়শত থেকে দুইশত টাকা করে নিয়ে ৩৭/৩৮ কেজি চাল দেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য সৈয়দকাঠি ইউনিয়নে মোট ৫৪৪ জন কার্ডধারী উপকারভোগী জেলে রয়েছেন যার মধ্যে ৩১৭ জন ২ নম্বর ওয়ার্ডে।
এ ব্যপারে সৈয়দকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অভিযুক্ত ইউপি সদস্য মনোরঞ্জন রায় মন্টুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২