সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ঢাকার আকাশে বাংলাদেশের ইতিহাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীর অন্ধকার আকাশে হঠাৎ ঝলমল করে উঠল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শত শত ড্রোনের মাধ্যমে রাতের আকাশে একে একে ফুটে উঠল বাংলাদেশের মানচিত্র, লাল-সবুজ পতাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, মেট্রোরেল-পদ্মা সেতুসহ দেশব্যাপী নানা উন্নয়নের চিত্র। গতকাল রাতে রাজধানীর হাতিরঝিলে ‘জয় বাংলা জয়োৎসব’ শিরোনামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রথমবারের মতো দেশে আয়োজন করা হয় আলোচিত এই ড্রোন শো। ড্রোন শো ছাড়াও আতশবাজির ঝলকানিতে হাতিরঝিলের আকাশে নান্দনিক দৃশ্যের অবতারণা হয়।

ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার ও সাউন্ড শো। লেজারের লাল সবুজের রঙে যেন বাংলাদেশের পতাকাই চিত্রিত হয় নয়নাভিরাম হাতিরঝিলে। সমাপনী আসরে সুরের বৃষ্টি ঝরান শাহিন সামাদ, রফিকুল আলম, সাবিনা ইয়াসমিন প্রমুখ তারকা সংগীত শিল্পী। সুরের সঙ্গে ছিল নাচের নান্দনিকতা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মন্ত্রিসভা কমিটি আয়োজিত পাঁচ দিনের এই আসরের সমাপনী আসর অনুষ্ঠিত হয় হাতিরঝিলের এ্যাম্ফি থিয়েটারে। পরিবেশনা পর্বের শুরুতেই নাচের আশ্রয়ে মেলে ধরা হয় সমৃদ্ধির সোপানে এগিয়ে চলা স্বদেশের অগ্রযাত্রার চিত্রকল্প। বিজয়ের রথে প্রিয় বাংলাদেশ গানের সুরে নৃত্য পরিবেশন করে এম আর ওয়াসেকের নেতৃত্বাধীন নৃত্যদল। এরপর মঞ্চে আসেন একাত্তরে মুক্তিসেনাদের উদ্দীপ্ত করা স্বাধীন বাংলা বেতারের শিল্পী শাহিন সামাদ।

স্বাধীন বাংলা বেতারের আরেক শিল্পী রফিকুল আলমের কণ্ঠেও উচ্চারিত হয় একাত্তরের সেই প্রতিরোধের কথা। স্বাধীনতার মহান স্থপতির কথা উঠে আসে এই প্রজন্মের গায়ক কামরুজ্জামান রাব্বির কণ্ঠে। সংগীতায়োজনের পর্বটিতে বিশেষভাবে শ্রোতাদের হৃদয় রাঙিয়েছেন সাবিনা ইয়াসমিন। এ ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ্র দেব ও লিজা। ড্রোন শো দিয়ে আসরের পর্দা নামে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকার আকাশে বাংলাদেশের ইতিহাস

আপডেট সময় : ০৮:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২