সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাকিব নিজে না সরলে বোর্ড থেকে সরানো কঠিন: নির্বাচক রাজ্জাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রেকর্ডের সাকিব যেমন আলোচনায়, তেমন টেস্ট খেলা না খেলা নিয়েও আছেন সমালোচনায়। বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার টেস্টে নিয়মিত নন। সম্প্রতি বোর্ডের কাছে ৯ মাসের ছুটিও চেয়েছিলেন। এরইমধ্যে সাবিককে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি।

তবুও সাকিব আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। ব্যাপারটা অনেকের কাছেই বিস্ময়কর।
শুক্রবার মিরপুরে নির্বাচক আব্দুর রাজ্জাকের কাছেও তাই এ নিয়ে ছিলো সাংবাদিকদের প্রশ্ন। জবাবে আব্দুর রাজ্জাক বললেন ‘ছুটির (৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি) যে কথা বলছেন তা আনুষ্ঠানিক কিছু না।

কেউ দুইটা সিরিজ বিশ্রাম নিলে তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা যাবে না, এমন নিয়ম নেই। এখানে সিস্টেম হলো, বোর্ড প্রথমে কথা বলেছে কে কোন ফরম্যাটে খেলতে চায় এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
তাছাড়াও সাকিব এখনও টেস্ট থেকে অবসর বা সরে দাঁড়ানোর ঘোষণা দেননি, এমন দাবি করে রাজ্জাক জানালেন- ‘সাকিব কিন্তু এখনো কোনো ফরম্যাট থেকে সরে যায়নি বা অবসর নেয়নি। সে ওই মাপের খেলোয়াড় যে, নিজে স্বেচ্ছায় কোনো ফরম্যাট থেকে না সরলে বোর্ড তাকে সরিয়ে দিতে পারে না, এটা কঠিন।

এখনো সাকিবের সঙ্গে আমাদের ওইভাবে কথা হয়নি। তাই ফট করে একটা কথা বলা ঠিক না, কথা হলে জানতে পারবেন। ’
দুবাই‌ যাওয়ার আগে সাংবাদিকদের সাকিব জানিয়েছিলেন, তিনি আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই। তাই জোর করে খেললে তা হবে ক্রিকেটের সাথে গাদ্দারি। তাই তিনি সেই গাদ্দারি করতে চান না।

তবে বৃহস্পতিবার রাতে দুবাই থেকে ফিরে সাকিব সাংবাদিকদের সাথে কোনো কথা বলেলনি। দেশে ফিরে সকিব ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বোর্ডের সাথে আলোচনায় বসবে বলে আগেই জানিয়েছিলো বিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব নিজে না সরলে বোর্ড থেকে সরানো কঠিন: নির্বাচক রাজ্জাক

আপডেট সময় : ১২:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২