সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

এবার ট্রেন চালাবেন সৌদি নারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতিই ছিল না। ২০১৮ সালে দেশটিতে প্রথম এই অনুমতি দেওয়া হয়। এছাড়া রক্ষণশীল এই দেশটিতে নারীদের জন্য আরও অনেক বাধা ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এবার ট্রেন চালাতে আসছেন সৌদি নারীরা।

সম্প্রতি দেশটিতে ৩০ জন নারী ট্রেনচালক নিয়োগ দেওয়ার জন্য একট বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনের অনুকূলে প্রায় ২৮ হাজার আবেদন জমা পড়েছে। এতে বিষয়টি স্পষ্ট, দেশটিতে নারীদের জন্য আরও সুযোগ তৈরি করার প্রয়োজন রয়েছে। এমনি নারীরাও এগিয়ে যেতে চাচ্ছেন সাহস করে। খবর রয়টার্সের

স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গত বুধবার জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষার দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেক কমানো গেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অন্যদের নিয়ে কাজ করা শেষ হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত ৩০ নারীকে একবছর প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা মক্কা ও মদিনা শহরের মধ্যে দ্রুতগতির বুলেট ট্রেন চালাবেন।

রেনফে বলছে, তারা সৌদি আরবে নিজেদের ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরিতে আগ্রহী। বর্তমানে সৌদি আরবে ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে।

কিছুদিন আগেও সৌদি নারীদের কর্মক্ষেত্র শিক্ষক ও চিকিৎসাকর্মীর মতো কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান অর্থনীতিতে বৈচিত্র্য আনতে গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ট্রেন চালাবেন সৌদি নারীরা

আপডেট সময় : ০৮:১৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২