সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

শেষ বলে ছক্কা মেরেও সাকিবদের কাছে হারলো খুলনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণটা ৪ বলে ১৬ রানে নামিয়ে আনেন সেকুগে প্রসন্না। পরে ওভারের শেষ বলে ছক্কা হাঁকান শেখ মেহেদি হাসান। তবু ম্যাচ জিততে পারেনি খুলনা টাইগার্স। মাঝের তিন বলে মাত্র তিন রান খরচ করে ফরচুন বরিশালের ৬ রানের জয় নিশ্চিত করেন ডোয়াইন ব্রাভো।

টস জিতে আগে ব্যাট করা বরিশাল অলআউট হওয়ার আগে করেছিল ১৪৫ রান। চট্টগ্রামের উইকেট বিবেচনায় রানটি খুব বেশি ছিল না। কিন্তু সাকিব আল হাসান ও মুজিব উর রহমানের কিপটে বোলিংয়ের মুখে পুরো ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি খুলনা। তাদের বিপক্ষে দুই ম্যাচের দুইটিতেই জিতলো বরিশাল।

প্রথমে ব্যাট হাতে ২৭ বলে ৪১ ও পরে বোলিং করতে নেমে ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক সাকিবই। ফলে ম্যাচের সেরা খেলোয়াড় বাছাই করতে কোনো সমস্যাই হয়নি সংশ্লিষ্টদের। আসরের ১৪তম ম্যাচে এসে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ বলে ছক্কা মেরেও সাকিবদের কাছে হারলো খুলনা

আপডেট সময় : ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২