সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সাকিবের মতো ‘ভুল’ করে নিষিদ্ধ হচ্ছেন টেলর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২০১৯ সালের ২৮ অক্টোবর দিনগত রাতটি সাক্ষাৎ বিভীষিকা ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। সেদিন রাতেই খবর ছড়িয়ে পড়ে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরদিন দুপুর গড়াতেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি।

ঠিক একই অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে জিম্বাবুয়ের ক্রিকেটপ্রেমীরা। সাকিবের মতো একই ভুলে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্রেন্ডন টেলর। সাকিবের মতো তিনিও জুয়ারিদের প্রস্তাব গোপন রেখে নিষিদ্ধ হতে চলেছেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে টেলর নিজেই জানিয়েছেন এ খবর। জিম্বাবুয়ের জন্য স্পন্সরশিপ পেতে এবং একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আলোচনার জন্য এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন টেলর। সেখানেই তাকে দেওয়া হয় ফিক্সিংয়ের প্রস্তাব।

ঘটনাটি ২০১৯ সালের অক্টোবরের। যে মাসে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। কিন্তু জুয়ারির সেই প্রস্তাব আইসিসি কিংবা নিজ দেশের ক্রিকেট বোর্ডকে জানাননি টেলর। যে কারণে নিয়ম অনুযায়ী জুয়ারির প্রস্তাব গোপন রাখা দায়ে শাস্তি পাবেন তিনি।

অবশ্য এই প্রস্তাব গোপন রাখার পেছনেও ছিল মানসিক কারণ। জুয়ারিরা তার পরিবারের নিরাপত্তা ধরে ব্ল্যাকমেইল করছিল। তাই পরিবারকে বাঁচানোর জন্যই মূলত সেই ঘটনা চেপে গিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। এ বিষয়টি আইসিসিকে জানিয়েছেন টেলর। আশা করছেন শাস্তির ক্ষেত্রে এটি বিবেচনায় রাখবে আইসিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের মতো ‘ভুল’ করে নিষিদ্ধ হচ্ছেন টেলর

আপডেট সময় : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২