সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

৩ দিনের মধ্যে বৃষ্টির আভাস: তাপমাত্রা আরও কমবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলে দেশের তাপমাত্রা আবার কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আজ বুধবার (১৯ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর এমনটি জানিয়েছে। মাঘের শুরুতে দেশজুড়ে জেঁকে বসেছিল কনকনে শীত। পঞ্চগড়, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কিছু জেলায় ছিল মৃদু শৈত্যপ্রবাহ। সবশেষ মঙ্গলবার মৃদু শৈত্যপ্রবাহ ছিল নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড়ে। সারা দেশে তাপমাত্রার পারদ ওঠানামা না করলেও বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ। শিগগিরই শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ছিল ১৩ এবং বরিশালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ দিনের মধ্যে বৃষ্টির আভাস: তাপমাত্রা আরও কমবে

আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২