বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০২:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ ( এমপি) ও
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের স্বারিত সরদার খালেদ হোসেন স্বপনকে সভাপতি ও মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন কে সাধারণ সম্পাদক করে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে অন্যদের মধ্যে আছেন সহসভাপতি মোঃ শাহীনুল ইসলাম সিকদার, মোঃ মোস্তফা কামাল সিকদার, আব্দুল মান্নান হাওলাদার, মোঃ মিজানুর রহমান রাজা, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মশিউর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, ইকবাল আহমেদ আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু সুফিয়ান, মোঃ হাসানুর রহমান খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ শামসুজ্জামান সোহেল,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, দপ্তর সম্পাদক শ্রী পরিতোষ চন্দ্র পাল।























