সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুক্রবার জুমার নামাজের সময় প্রতিমন্ত্রী স্টেডিয়াম আধুনিকায়ন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটির প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হচ্ছে। কাজ শেষ হলে পাবনার স্টেডিয়ামে বড় বড় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।

এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে ফুটবল, ক্রিকেট ও ভলিবলসহ সব ধরনের খেলাধুলা চর্চা করা যাবে।
পাবনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। এ সময় পাবনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা যুবলীগের আলী মূর্তজা সনি বিশ্বাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের মধ্যে জেলা সুইমিংপুলের আধুনিকায়ন ও গ্যালারি নির্মাণ, ইনডোর ক্রিকেট নেট প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি, টেনিস কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের স্টেডিয়াম উন্নয়ন কাজ। নির্মাণ শেষ হলে পাবনার ক্রীড়াঙ্গনে সূচিত হবে এক নব-দিগন্তের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে

আপডেট সময় : ০৪:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২