সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সরকার ওমিক্রনকে ঢাল হিসেবে ব্যবহার করছে: বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সরকার জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য কোভিড-১৯ এবং ওমিক্রনকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার বিষয়বস্তু তুলে ধরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা মনে করেন ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অযৌক্তিক।

‘করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের দেওয়া নির্দেশাবলি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অপপ্রয়াস বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নেতারা।’

ফখরুল বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বদ্ধ স্থানের চেয়ে উম্মুক্ত স্থানে সংক্রমণ বিস্তারের সম্ভাবনা কম বলেছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত স্থানে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষেধের সিদ্ধান্ত অযৌক্তিক।

তিনি বলেন, সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ হাস্যকর ও নিম্নমানের রসিকতা। এই সরকার ক্ষমতায় থাকলে আগামী নির্বাচনগুলোও এমনই কিংবা তার চেয়েও খারাপ হবে।

‘বিএনপি মনে করে, ক্ষমতার মোহে বর্তমান কর্তৃত্ববাদী সরকারই ষড়যন্ত্র করে দেশের নির্বাচনী ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে। দুর্নীতি, অর্থপাচার এবং অপশাসনের দ্বারা জনগণকে ক্রমবর্ধমান ঋণের বেড়াজালে আবদ্ধ করেছে এবং ক্রমাগত জনগণের মৌলিক মানবাধিকার হরণ করে বিশ্বদরবারে দেশের মর্যাদা ধ্বংস করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার ওমিক্রনকে ঢাল হিসেবে ব্যবহার করছে: বিএনপি

আপডেট সময় : ০৪:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২