সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফ্রান্সে মিলেছে করোনার নতুন ধরন ‘ইহু’, আক্রান্ত অন্তত ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। দেশটির মেডিটেরানি ইনফেকশন নামে একটি প্রতিষ্ঠান এর নাম দিয়েছে ‘ইহু’। নতুন এ ধরন ওমিক্রনের চেয়ে বেশিবার মিউটেশন হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, হয়তো করোনাভাইরাসের নতুন এ ধরনের উৎপত্তি মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন থেকে।

ফ্রান্সের মার্সেই শহরে করোনার নতুন ধরন ইহু বা বি.১.৬৪০.২-তে আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন। তাদের আক্রান্ত হওয়ার সঙ্গে ক্যামেরুনে ভ্রমণের সম্পর্ক রয়েছে।

ফলো করুন-
গবেষকদের দাবি, নতুন এ ধরনে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে।

ভাইরাসের নতুন এ রূপ কতটা সংক্রামক তা এখনো স্পষ্ট করেননি গবেষকরা।

শুধু একটি দেশে ‘ইহু’তে আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং একে এখনও নতুন ধরন হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইটারে লেখেন, করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। সব ধরন যে ভয়ংকর হবে তা কিন্তু নয়। মূল ভাইরাসের সঙ্গে এর মিউটেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

দক্ষিণ আফ্রিকায় ২৪ নভেম্বর করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এর পর থেকে বিশ্বের প্রায় ১০০ দেশে ছড়িয়ে পড়েছে এটি। এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত দুই হাজার মানুষ এ ধরনে আক্রান্ত হয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৩০ লাখ ৮৫ হাজার মানুষ ও মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬৭ হাজার ৮১৯ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রান্সে মিলেছে করোনার নতুন ধরন ‘ইহু’, আক্রান্ত অন্তত ১২

আপডেট সময় : ০৯:১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২