সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ এবং ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার বর্তমান অবস্থাকে আমেরিকার জন্য দুর্বিসহ বলে মন্তব্য করেছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস। এ ধরনের পরিস্থিতি প্রমাণ করে বিশ্বব্যাপী মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে।

চীনা দৈনিকটি এক বিশ্লেষণে লিখেছে, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে এবং ইউরোপীয় দেশগুলো নিজেদেরই স্বার্থে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করছে। তবে আমেরিকার অহংকারী মানসিকতার কারণে ভিয়েনা সংলাপে আশানরূপ অগ্রগতি অর্জিত হচ্ছে না।
দৈনিকটি আরও লিখেছে, চীন মনে করে, আমেরিকাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার পাশাপাশি তেহরানের ওপর থেকে সব অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে উত্তেজনা চলছে তার জন্য পুরোপুরি দায়ী আমেরিকা। ওই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তেহরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা ওয়াশিংটনের নির্বুদ্ধিতার পরিচায়ক।

গ্লোবাল টাইমস আরও লিখেছে, যদি আমেরিকার বর্তমান বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েও থাকে তাহলেও পরবর্তী রিপাবলিকান প্রশাসন ক্ষমতায় এসে আবার এটি থেকে বেরিয়ে যেতে পারে। সূত্র : গ্লোবাল টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন

আপডেট সময় : ০৪:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১