সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

করোনার তাণ্ডব: বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বছরের শেষ সময়ে করোনার তাণ্ডব আরও বাড়িয়েছে নতুন ধরন ওমিক্রন। এতে ব্যাপক প্রভাব পড়েছে বিমান পরিষেবায়।

সূত্রের খবর, ওমিক্রনের প্রভাবে গত শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা।

বড়দিনের মৌসুম চলছে। সামনেই নতুন বছর। ফলে অনেকেই ছুটি কাটাতে গেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে বহু দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

যার কারণে সোমবারই বিশ্বজুড়ে বাতিল হয়েছে তিন হাজার ফ্লাইট। মঙ্গলবার আরও এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।
ফ্লাইটওয়্যার জানাচ্ছে, চীনের দুটি বিমান সংস্থা সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৪২৩টি ফ্লাইট বাতিল করেছে সোমবার।

১৯৮টি ফ্লাইট বাতিল করেছে এয়ার চায়না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইন্স ৮২, ডেল্টা এয়ারলাইন্স ৭৩ এবং জেট ব্লু ৬৬টি ফ্লাইট বাতিল করেছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ৮ হাজার ৪৭২টি ফ্লাইট দেরিতে উড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার তাণ্ডব: বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৯:৪০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১