সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার, গুনতে হিমশিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
আলমারিতে থরে থরে সাজানো টাকার বান্ডিল। সেখানে ছোট ছোট বক্সও। ওইসব বক্স হলুদ টেপ দিয়ে মোড়ানো। খুললেই মিলছে টাকা। সেগুলো বের করে মেঝেতে কাপড় বিছিয়ে বসেছেন আয়কর দপ্তরের লোকজন। স্বয়ংক্রিয় মেশিনে হিসাব কষছেন টাকার। সেই টাকার হিসাব কষতেই হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর এনডিটিভির।

রাজ্যের একজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। আয়কর ফাঁকির অভিযোগে অভিযানে গিয়ে টাকা দেখে সিবিআইসি কর্মকর্তাদের চোখ ছানাবড়া। সেখানে মিলেছে প্রায় ১৫০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭০ কোটি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) পীযুষ জৈন নামে ওই ব্যবসায়ীর একাধিক প্রতিষ্ঠানে তল্লাশি চালায় দেশটির আয়কর বিভাগ। অভিযানে এসব অর্থ উদ্ধার করা হয়।

সিবিআইসি জানিয়েছে, আয়কর বিভাগ প্রথমে পীযুষ জৈনের কানপুরের বাড়িতে অভিযান চালায়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসে। পরে সিবিআইসি পীযুষের মুম্বাইয় ও কনৌজের বাসায় এবং কারখানা, হিমাগার ও পেট্রল পাম্পে অভিযান চালায়।

সেখান থেকে টাকা গোনার কিছু স্বয়ংক্রিয় মেশিন জব্দ করা হয়। এছাড়া ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর নথিপত্র জব্দ করে।

উত্তরপ্রদেশে সুগন্ধি দ্রব্যের নির্মাতা হিসাবে বিখ্যাত পীযুষ জৈনের প্রতিষ্ঠান। সম্প্রতি তার প্রতিষ্ঠান ‘সমাজবাদী পারফিউম’ নামে একটি পারফিউম বাজারে এনেছেন, যা বেশ জনপ্রিয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার, গুনতে হিমশিম

আপডেট সময় : ০৮:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১