সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঘোড়াঘাট ৪৫ লিটার চোলাইমদ সহ একজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৫ লিটার চোলাই মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার পালশা ইউপির বেলওয়া—ছয়ঘটি আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।আটক ওই ব্যক্তি হলেন, ঘোড়াঘাট উপজেলার বেলওয়া—ছয়ঘটি গ্রামের মৃত সোনারাম মার্ডির ছেলে সেকেন মার্ডি সিকারী (৫০)।

মামলার বাদী উপ—পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, বেলওয়া—ছয়ঘটি আদিবাসী পাড়ায় বিপুল পরিমান চোলাই মদের মজুদ আছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে চোলাই মদ তৈরির একটি কারখানা থেকে ৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে চোলাই মদ তৈরির কারখানার মালিক সেকেন মার্ডিকে আটক করা হয়। এই ব্যবসার সাথে জড়িত আরো এক ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গ্রেফতার ওই আসামীকে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামীকে দ্রুত গ্রেফতার করা হবে। ঘোড়াঘাট উপজেলায় বেশ কয়েকটি আদিবাসী ও সাঁওতাল গ্রাম রয়েছে। এসব গ্রামে নিয়মিত চোলাই মদ তৈরি কেনাবেচা হয়। আমরা এসব মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছি।

ফটো ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৫ লিটার চোলাই মদ সহ আটক সেকেন মার্ডি ওরফে সিকারী (৫০)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাট ৪৫ লিটার চোলাইমদ সহ একজন আটক

আপডেট সময় : ০৩:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১