সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

অনিশ্চয়তায় নিউজিল্যান্ড সিরিজ, বিসিবিতে জরুরি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সিরিজ ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত গতকাল করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বন্ধ করে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, না খেলেই তাসমান পাড় থেকে ফিরে আসতে পারেন মমিনুল হকের দল। এ নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড পৌঁছানোর পর তৃতীয় করোনার টেস্টে পজিটিভ হন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার সাবেক স্পিনারের সংস্পর্শে আসার কারণে প্রাথমিকভাবে অধিনায়ক মুমিনুলসহ নয়জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। পরবর্তীতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত পুরো দল আইসোলেশনে প্রবেশ করেছে।

আগামী ১ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ৯ জানুয়ারি। নতুন করে করোনা আঘাত হানলে খেলা চালিয়ে যাওয়া কঠিন হবে ভেবেই এখন সাদা পোশাকের ম্যাচ দুটির ভাগ্য নিয়ে আলোচনা চলছে বিসিবির সদর দপ্তরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনিশ্চয়তায় নিউজিল্যান্ড সিরিজ, বিসিবিতে জরুরি সভা

আপডেট সময় : ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১