সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নির্বাচনে প্রার্থী হতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তাড়াশ উপজেলার ১ নম্বর তালম ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল লতিফ সরকার। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন তিনি মৃত। তাই ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে বিষয়টি তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে নির্বাচন কার্যালয়কে জানাতে হয়। পরে নির্বাচন কার্যালয় থেকে একজন মাঠকর্মী বিষয়টি তদন্ত করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। তার যাচাই-বাছাই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। মৃত্যুর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হলে ইউনিয়ন পরিষদের মৃত্যুসনদও লাগে। আব্দুল লতিফ সরকারের পরিবারের কেউ হয়তো ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ সংগ্রহ করে নির্বাচন কার্যালয়ে জমা দিয়েছে।

তাড়াশ উপজেলায় ২০২২ সালের ৫ জানুয়ারি চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ১ নম্বর তালম ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. আব্দুল লতিফ সরকার। গত ৯ ডিসেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। ১২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। কারণ হিসেবে উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়, ভোটার তালিকায় তার নাম নেই। অর্থাৎ ওই তালিকা অনুযায়ী ইউপি সদস্য প্রার্থী আব্দুল লতিফ সরকার এখন ‘মৃত’। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ ভোটার তালিকা অনুযায়ী তার জাতীয় পরিচয়পত্রও (এনআইডি কার্ড) রয়েছে। যার নং-৮৮১৮৯৭৩৯৯৯২৪১। এ ঘটনার পর আব্দুল লতিফ সরকার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ সিরাজগঞ্জ বরাবর আবেদন করেন। আগামী ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তির শেষ তারিখ রয়েছে।

আপিল আবেদনে আব্দুল লতিফ বলেন, ২০১৭ সালের ভোটার তালিকায় ২৯১ ক্রমিক নম্বরে আমার নাম ছিল। কিন্তু ২৬ নভেম্বর সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম নেই। এ অবস্থায় সর্বশেষ ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ ও প্রার্থিতার বৈধতার জন্য এ আবেদন করেছি। সেখানে কাজ না হলে আদালতের শরণাপন্ন হব। তিনি আরও বলেন, আমি এখনও জীবিত। প্রার্থী হতে গিয়ে জানলাম আমি মৃত। এটা কি করে সম্ভব?

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, ২০২১ সালের ২৬ নভেম্বর সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় মো. আব্দুল লতিফ সরকারের নাম নেই। তালিকায় নাম না থাকলে নিয়ম অনুযায়ী তাকে মৃত হিসেবে ধরে নেওয়া হয়। এ কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আব্দুল লতিফ সরকার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপিলে নিষ্পত্তি করবে।

এ বিষয়ে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস উজ জামান বলেন, আব্দুল লতিফ আসন্ন ইউনিয়ন পরিষদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাকে নির্বাচনের মাঠে হয়রানি করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে জাল মৃত সনদ তৈরি করে এ ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদে নিয়োজিত সুপারভাইজারের কাছে আব্দুল লতিফের যে মৃত সনদ দেওয়া হয়েছিল, সেখানে থাকা স্বাক্ষরটি যাচাই করলে বিষয়টি পরিস্কার হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে প্রার্থী হতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

আপডেট সময় : ১০:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১