সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতের রাষ্ট্রপতির হাতে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক তুলে দিলেন শেখ রেহানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতির হাতে এই বিশেষ শ্রদ্ধাস্মারক তুলে দেন। খবর বাসসের।

”বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক মহাকালের এ তর্জনী। জাতির পিতার তর্জনীর বরাভয়ে ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ’ গড়ে তুলেছিল বাঙালি; ছিনিয়ে এনেছিল স্বপ্নের স্বাধীন সোনার বাংলা। রক্ত আখরে লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে আছে মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা। নয়টি উড়ন্ত পায়রায় জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীকায়িত করেছে। একই সঙ্গে পায়রাগুলো বিশ্বের সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টুঙ্গীপাড়া গ্রামের মাটি- আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বৃহস্পতি ও শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথমদিন বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের রাষ্ট্রপতির হাতে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক তুলে দিলেন শেখ রেহানা

আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১