সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শেখ হাসিনার জন্য মিষ্টি-কেক-বিস্কুট এনেছেন রামনাথ কোবিন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দা। সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এসময় শেখ হাসিনাকে মিষ্টি, কেক ও বিস্কুট উপহার দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।

বুধবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য ভারতের রাষ্ট্রপতি যে মিষ্টি, কেক ও বিস্কুট নিয়ে এসেছেন, সেগুলো দেশটির রাষ্ট্রপতি ভবনে তৈরি করা।’

শাহরিয়ার আলম বলেন, ‘ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির জন্য যে আম উপহার পাঠিয়েছিলেন, সেই আম মিষ্টি ও সুস্বাদু ছিল বলে বৈঠকে জানিয়েছেন রামনাথ কোবিন্দ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুঃসময়ে ভারত আশ্রয় দিয়েছিলেন। সেজন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।’

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার জন্য মিষ্টি-কেক-বিস্কুট এনেছেন রামনাথ কোবিন্দ

আপডেট সময় : ০৬:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১