সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাওয়াতের কপ্টারের একমাত্র জীবিত আরোহীও মারা গেলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া গ্র“প ক্যাপ্টেন বরুন সিং মারা গেছেন। দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (১৫ নভেম্বর) তিনি না ফেরার দেশে চলে যান।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কুন্নুরের ওই হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হয়েছিলেন। আর গ্রুপ ক্যাপ্টেন বরুন সিংয়ের মৃত্যুতে সেই সংখ্যা ১৪তে পৌঁছালো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হেলিকপ্টার দুর্ঘটনার পর আগুনে বরুন সিংয়ের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।

একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুন সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

হেলিকপ্টার দুর্ঘটনার পর প্রাণ রক্ষা হলেও পুরোপুরি বিপদমুক্ত ছিলেন না ক্যাপ্টেন বরুন সিং। চিকিৎসকরা আগেই বলেছিলেন, শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ার পর বেঁচে ফেরা খুব কঠিন। অবশেষে চিকিৎসকদের সেই আশঙ্কাই সত্যি হলো।

উল্লেখ্য, বরুণ সিংয়ের বাবাও ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। তার নাম কর্নেল (অবসরপ্রাপ্ত) কে পি সিং। ১০ বছর আগে অবসর নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাওয়াতের কপ্টারের একমাত্র জীবিত আরোহীও মারা গেলেন

আপডেট সময় : ০৮:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১