সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৭১’র শহীদদের রক্তঋণ শোধ হবার নয়…এমপি শাহে আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলার সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি বধ্যভূমি স্মৃতি সৌধে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপলো ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। এসময় সেখানে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালণ করা হয়। পরে বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম বলেন, পরাজয় আচ করতে পেরে পাকিস্তানী হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আল শামসরা এ দেশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধা শূণ্য করার ঘৃণ্য প্রয়াস বাস্তবায়নে তাদের পৈশাচিকভাবে হত্যা করে। তাদের রক্তঋন বাঙালী জাতি কখনও শোধ করতে পারবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা,ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এদিকে বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিাৃজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর অঅওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি মো. শাহে আলম। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭১’র শহীদদের রক্তঋণ শোধ হবার নয়…এমপি শাহে আলম

আপডেট সময় : ০৯:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১