সংবাদ শিরোনাম ::
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগেল বয়েড। সিডনির নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিনসের এই এমপি আজ এ চিঠি লেখেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই নারী এমপি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি।

এতে বলা হয়, সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে দেওয়া মুক্তির সময় বাড়ানো এবং জরুরি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।
চিঠিতে আরও বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। গত কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এই এমপি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিশীল পরিস্থিতি সবার জ্ঞাত। খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর এবং তাকে বিদেশে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার অনুমতি দিতে আপনার প্রতি আমরা আবেদন জানাচ্ছি।

তিনি আরো বলেন, খুবই সংকটজনক এই মুহূর্তে খালেদা জিয়ার মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে আপনার প্রতি আমরা আহ্বান জানাই। যদি বন্দি অবস্থায় তিনি মারা যান, সেটা ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য ট্র্যাজেডি হয়ে থাকবে। অনুগ্রহ করে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি

আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১