সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগেল বয়েড। সিডনির নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিনসের এই এমপি আজ এ চিঠি লেখেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই নারী এমপি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি।

এতে বলা হয়, সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে দেওয়া মুক্তির সময় বাড়ানো এবং জরুরি চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার।
চিঠিতে আরও বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। গত কয়েক মাস ধরে তিনি ঢাকার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এই এমপি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিশীল পরিস্থিতি সবার জ্ঞাত। খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর এবং তাকে বিদেশে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার অনুমতি দিতে আপনার প্রতি আমরা আবেদন জানাচ্ছি।

তিনি আরো বলেন, খুবই সংকটজনক এই মুহূর্তে খালেদা জিয়ার মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে আপনার প্রতি আমরা আহ্বান জানাই। যদি বন্দি অবস্থায় তিনি মারা যান, সেটা ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য ট্র্যাজেডি হয়ে থাকবে। অনুগ্রহ করে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি

আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১