সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৮৫ দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০২২ সালের জন্য সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া আগামী বছরের অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী, নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি এবং ফল প্রকাশের তারিখও নিদিষ্ট করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আলমগীর হুছাইনের সই করা অফিস আদেশ থেকে বুধবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়েছে, আগামী বছর প্রধান শিক্ষকের সংরক্ষিত তিন দিনসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে যেসব দিবসে

সরস্বতী পূজা (৫ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (১৬ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-মিরাজ ও শ্রী শ্রী শিবরাত্রী ব্রত (১ মার্চ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ), দোলযাত্রা (১৮ মার্চ), শব-ই-বরাত (১৯ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পবিত্র রমজান, বৈসাবি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, শব-ই কদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর (৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন)।

এ ছাড়া বুদ্ধ পূর্ণিমা (১৫ মে), পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ (৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন), হিজরি নববর্ষ (৩১ জুলাই), আশুরা (৯ আগস্ট), জাতীয় শোক দিবস (১৫ আগস্ট), জন্মাষ্টমী (১৮ আগস্ট), আখেরি চাহাব সোম্বা (২১ সেপ্টেম্বর), ঈদ-ই-মিলাদুন্নবি (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আট দিন (১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ছুটি থাকবে।

শ্যামা পূজা (২৪ অক্টোবর), ফাতেহা-ই ইয়াজদাহম (৭ নভেম্বর), শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৩ দিন (১৫ থেকে ২৯ ডিসেম্বর) ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। এ ছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি তিন দিন থাকবে।

পরীক্ষার সময়সূচি

২০২২ সালের অর্ধ বার্ষিক/ প্রাক নির্বাচনী/ নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি নিদিষ্ট করা হয়েছে। সূচি অনুযায়ী অর্ধ বার্ষিক/ প্রাক নির্বাচনী পরীক্ষা হবে ২ জুন থেকে ১৫ জুনের মধ্যে। এ পরীক্ষার ফল প্রকাশ হবে ২ জুলাই। আর নির্বাচনী পরীক্ষা ১২ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে হবে। ফল প্রকাশ করা হবে ৫ নভেম্বর। এ ছাড়া বার্ষিক পরীক্ষা হবে ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে, ৩১ ডিসেম্বর ফল প্রকাশ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৮৫ দিন

আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১