বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৪৩তম স্থানে শেখ হাসিনা
- আপডেট সময় : ১১:২০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪৩তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস মঙ্গলবার তালিকাটি প্রকাশ করেছে।
তালিকায় প্রথম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ওয়াজেদ টানা তিনবারসহ চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয় পায় তার দল আওয়ামী লীগ।’
ফোর্বস বলছে, ‘এবারের মেয়াদই নিজের জন্য শেষ হিসেবে মনে করেন শেখ হাসিনা। এই মেয়াদে জনগণের জন্য খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।’
ফলো করুন-
মার্কিন এই সাময়িকী লিখেছে, ‘শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। বাংলাদেশি নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ।’























