সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

সমস্যা বাম পায়ে, ডান পা কেটে চিকিৎসক বললেন ‘মানবিক ভুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অস্ট্রিয়ায় অপারেশনের সময় ভুল করে বৃদ্ধের এক পা কাটতে গিয়ে অন্য পা কেটে ফেলেছেন চিকিৎসক। আর এ কারণে ওই চিকিৎসককে ২ হাজার ৭০০ ইউরো জরিমানা করেছে অস্ট্রিয়া কোর্ট। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার ফ্রেইস্টাডট শহরের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

৮২ বছর বয়সী রোগীর বাম পা কাটার পরিবর্তে ডান পা কাটা হয়েছে। জটিল অসুস্থতার কারণে ওই বৃদ্ধের বাম পা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ওই সার্জন ‍ভুল করে তার ডান পা কেটে ফেলেন। অপারেশনের দুই দিন পর ড্রেসিং করার সময় বিষয়টি বুঝতে পারেন ওই চিকিৎসক।

অপারেশনের আগে ওই বৃদ্ধাকে কোন পা কাটা হবে সে সম্পর্কে নিশ্চিত করতে বলা হয়, কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

ওই ঘটনার পর বৃদ্ধার মানসিক সমর্থনের জন্য তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে, সেইসঙ্গে তার যে পায়ে সমস্যা ছিল অর্থাৎ বাম পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনার পর ওই চিকিৎসককে জরিমানা করা হলে তিনি বলেন, তার এই কাজ ‘মানবিক ভুল’। তবে তিনি বলেন, এই ভুল তার একার না, পুরো টিমের ভুল।

অস্ট্রিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, বুধবার (১ ডিসেম্বর) ওই চিকিৎসককে রোগীর ওপর অবহেলার অভিযোগে জরিমানা করেছে কোর্ট। এদিকে ওই ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের স্বজনকে ৫ হাজার ইউরো ডলার ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমস্যা বাম পায়ে, ডান পা কেটে চিকিৎসক বললেন ‘মানবিক ভুল

আপডেট সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১