সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বঙ্গোপসাগরে: ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র কারণে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

গতকালেন মতো আজো সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। সেই সঙ্গে শীতের তীব্রতা বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

বৃষ্টির ধারা অব্যাহত থাকলে রবিশস্য ও পাকা আমন ধানের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপটি আজ (রোববার) সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। আজো সকল মাছ ধরা সকল ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কলাপাড়া লঞ্চঘাটের শ্রমিক জাফর মিয়া জানান, গতকাল থেকে বৃষ্টির সঙ্গে শীত পড়ছে। আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। অনেক শ্রমিক আজ কাজে আসেনি।

পৌর শহরের অটোরিকশাচালক সলেমান উদ্দিন বলেন, রাস্তায় তেমন ক্ষ্যাপ (যাত্রী) নাই। সকাল থেকে মাত্র দুইটা ক্ষ্যাপ মারছি। বাজারে মানুষের আনাগোনা কম। বৃষ্টি এবং শীতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, এখন পর্যন্ত কৃষিখাতে তেমন কোন ক্ষতি হয়নি। তবে আগাম রবিশষ্য চাষিরা বৃষ্টির কারণে সবজি চারা রোপণ করতে পারেনি। তবে বৃষ্টিপাত বাড়লে আমনের ব্যাপক ক্ষতি হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা সাংবাদিকদের জানান, বৃষ্টির ধারা আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে: ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ০৯:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১