সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ওমিক্রন নিয়ে চিন্তিত সৌদি, বুস্টার ডোজ বাধ্যতামূলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে সুরক্ষা পেতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।

ওই বার্তায় বলা হয়, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।
তাওক্কালনা এপে ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবে-
যে কোনো প্রকার আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

যে কোনো প্রকার সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে। যে কোনো প্রকার সরকারি, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে। সৌদি আরবে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই গমন করা হোক। বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।
এখন পর্যন্ত তাওয়াক্কালনা এপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকাগ্রহণ সম্পন্ন করা। এখন এই নির্দেশনার ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমিক্রন নিয়ে চিন্তিত সৌদি, বুস্টার ডোজ বাধ্যতামূলক

আপডেট সময় : ০৫:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১