সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে পুরুষের তুলনায় বাড়লো নারীর সংখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

স্বাধীনতার পর প্রথমবারের মতো ভারতে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা বৃদ্ধি পেল। গোটা দেশে নারী ও পুরুষের অনুপাত হয়েছে ১০২০:১০০০ অর্থাৎ এখন প্রতি ১০২০ নারী পিছু পুরুষের সংখ্যা ১০০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় ‘জাতীয় পরিবার ও স্বাস্থ্য জরিপ-৫’ বা (এনএফএইচএস-৫) যে তথ্য সামনে এসেছে তাতে নারীর সংখ্যা পুরুষকে ছাড়িয়ে গিয়েছে।

২০১৫-২০১৬ সালে এনএফএইচএস-৪’এর তরফে প্রকাশিত রিপোর্টে ১০০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ছিল ৯৯১ জন।

গ্রামেও বেড়েছে জনসংখ্যা। রিপোর্ট অনুযায়ী গ্রামে প্রতি ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা ১০৩৭ জন, সেখানে শহর এলাকায় প্রতি ১০০০ জন পুরুষে নারী ৯৮৫ জন।
তবে কেবল নারী-পুরুষের অনুপাতই নয়, জন্মের সময় লিঙ্গ অনুপাতও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। শেষবার ২০১৫-২০১৬ সালের রিপোর্টে যেখানে প্রতি ১০০০ শিশুতে ৯১৯ জন কন্যা ছিল, সেখানে ২০১৯-২০২০ সালে তা বেড়ে ৯২৯ হয়েছে।

গত ২৪ নভেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৯-২১ সালের এনএফএইচসি রিপোর্ট প্রকাশ করে। ১৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রায় ৬ লাখ ঘরে এই জরিপ চালায় বলে জানা গেছে। ওই রাজ্যগুলির জনসংখ্যা, জন্মহার, শিশুদের স্বাস্থ্য, পরিবার কল্যাণ, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত অন্য বিষয়গুলিও পর্যালোচনা করা হয়েছে।

জাতীয় পরিবার ও স্বাস্থ্য জরিপের রিপোর্ট অনুযায়ী প্রজননের সংখ্যাতেও নিয়ন্ত্রণ এসেছে।

২০১৫-১৬ সালের রিপোর্ট অনুযায়ী দেশে প্রতি নারী পিছু সন্তানের সংখ্যা ছিল ২.২ সেখানে ২০১৯-২১ সালের রিপোর্ট অনুযায়ী প্রতি নারী পিছু সন্তান এসে দাঁড়িয়েছে ২-এ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে পুরুষের তুলনায় বাড়লো নারীর সংখ্যা

আপডেট সময় : ০৮:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১