সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বিআরটিসি বাসে ভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থীরা, ঘোষণা আসছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সরকারি মালিকানাধীন বিআরটিসি বাসের ভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থীরা। এ বিষয়ে শিগগির ঘোষণা দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অডিটোরিয়ামে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সূচনা বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে।

তাদের এই দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি।
সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ‍ও মাদরাসা বিভাগের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অংশ নেন। পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরাও এতে ছিলেন।

বৈঠকে সবার আলোচনা ও মতামতের ভিত্তিতে বিআরটিসি বাস ভাড়ায় শিক্ষার্থীদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে সড়ক পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতারা না থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। মধ্যম সারির নেতারা থাকলেও তারা সিদ্ধান্ত দিতে পারেননি। মালিক সমিতির সঙ্গে বৈঠক করে সেটি ঠিক করবে বিআরটিএ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিআরটিসি বাসে ভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থীরা, ঘোষণা আসছে

আপডেট সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১