সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বাংলাদেশি দর্শকদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বিশ্বকাপে ভরাডুবির পর একাদশে নতুনদের নিয়ে এসেও ভাগ্য পরিবর্তন করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের আশা দেখিয়েও পরাজয় বরণ করতে হলো টাইগারদের। স্বাগতিকদের করা ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল বাকি রেখে জয় নিশ্চিত করে সফরকারী দল। এই হারে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলো বাংলাদেশ।

দীর্ঘদিন পরে আবারও মাঠে দর্শক দেখা গেল এই ম্যাচের মধ্যে দিয়ে। হোম গ্রাউন্ডে সিরিজ মানেই গ্যালারিতে পরিপূর্ণ থাকে স্বাগতিক দলের দর্শকে। বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। কিন্তু মিরপুরে আজ প্রথম টি-টোয়েন্টিতে স্টেডিয়ামের দর্শক উল্লাস দেখে কিছু সময়ের জন্য মনেই হতে পারে, এটা ঢাকা না লাহোর! হাসান আলী বাংলাদেশি ক্রিকেটারকে আউট করলে বা শাদাব খান ছক্কা হাঁকালে দর্শকদের উল্লাস দেখে বুঝার উপায় নেই এটা বাংলাদেশের মাঠ নাকি অন্য কোন দেশের মাঠ।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরের গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানের পতাকা দেখা গেছে। এই দৃশ্য দেখে কোটি কোটি বাঙালির মতো মাশরাফি বিন মর্তুজার হৃদয়েও রক্তক্ষরণ হয়েছে।

মাশরাফি বিন মর্তুজা শুক্রবার তার ফেসবুক আইডিতে লেখেন- ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক চিৎকার হোক বাংলাদেশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশি দর্শকদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

আপডেট সময় : ০৫:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১