সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এইচএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতি তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করার পরও কেউ কেউ অভিনব কায়দায় কোচিং সেন্টার খোলা রাখছে, এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় প্রশ্নফাঁস ও গুজব ছড়ানোর এক ধরনের আশঙ্কা থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়ে থাকে। আমরা আশা করি সকলে আমদের নির্দেশনা মেনে কোচিং সেন্টার বন্ধ রাখবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মনিটরিং করে থাকে। অনেকে ভাষা শিক্ষা বা অন্য কিছু বলে কোচিং সেন্টার খোলা রাখলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

আপডেট সময় : ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১