সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নাম না থাকা হতাশার: সংসদে হারুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির এমপি হারুনুর রশীদ বলেছেন, যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক বিশ্বের ১০০ দেশের একটি সম্মেলন হবে। সে তালিকায় বাংলাদেশের নাম নেই। এটি হতাশার-উদ্বেগের।

সোমবার জাতীয় সংসদে একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে অনলাইনকেন্দ্রিক ব্যবসা কয়েক গুণ বেড়েছে, এটা সত্য। কিন্তু ই-কমার্সের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এখানে দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। অনলাইন কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটছে, পাশাপাশি ডিজিটাল দুর্নীতি ভয়ানক আকার নিয়েছে।

এই দুর্নীতি ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থা কী, স্বাস্থ্য খাতের অবস্থা কী? এসব প্রশ্ন রেখে হারুন বলেন, এগুলো হতাশার। এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে। কিন্তু এই সংকটগুলো থেকে বের হতে হবে, এ জন্য আলোচনা করতে হবে। এসব বিষয়ে আলোচনা করতে গেলে নানাভাবে বাধা দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে ওই প্রস্তাব আনা হয়। হারুন বলেন, ইউনেস্কোতে বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু হওয়া নিঃসন্দেহে দেশের জন্য বড় অর্জন। স্বাধীনতার পূর্ব ও পরের বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নাম না থাকা হতাশার: সংসদে হারুন

আপডেট সময় : ০৪:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১