সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আগামী বছর এসএসসি পরীক্ষা মে-জুনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে হবে না।

তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে। সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

আর এ ধারাবাহিকতা থাকলে আগামী মে-জুন নাগাদ আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হব। ’
আজ রবিবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করে অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।

তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী বছর এসএসসি পরীক্ষা মে-জুনে

আপডেট সময় : ০৮:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১