সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

৫-৬ দিনের মধ্যেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তা আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এ নিম্নচাপের যেকোনো একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবার সেই আশঙ্কাই সত্য হতে যাচ্ছে। নভেম্বরেই দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।

গতকাল শুক্রবার (১২ নভেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিওটির পক্ষ থেকে এ সতর্কতা দেওয়া হয়।

এতে বলা হয়, ১৫ থেকে ১৬ নভেম্বরের ভেতর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরিবেশ আসতে যাচ্ছে। উপযুক্ত পরিবেশ পেলে এটি ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এ পরিণত হবে, যা ১৮ থেকে ১৯ নভেম্বর উপকূলে আঘাত হানতে পারে।

সতর্ক বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা আওতায় থাকতে পারে ভারতের উড়িষ্যা উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ।

এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলগুলো হলো ব্রাহ্মপুর, শ্রীকাকুলাম ও বিশাখাপাত্নাম।
ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে থাকবে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা, বাংলাদেশের সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী উপকূলীয় এলাকাগুলো। পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলাকেও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে হাতিয়া, লক্ষ্মীপুর, ফেনী থেকে চট্টগ্রাম হয়ে কুতুবদিয়া এবং ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কিছু অংশকে চিহ্নিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫-৬ দিনের মধ্যেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ

আপডেট সময় : ০৩:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১