সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

একসঙ্গে ৪ প্রেমিকা হাজির বাড়িতে, পালাতে না পেরে বিষপান প্রেমিকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এক কিংবা দুই নয়, একসঙ্গে চার-চারজন মেয়ের সঙ্গে প্রেমলীলা চালাচ্ছিলেন যুবক। কিন্তু শেষরক্ষা হলো না। প্রতারিত হওয়ার কথা জানতে পেরেই একসঙ্গে প্রেমিকের বাড়িতে এসে হাজির ৪ প্রেমিকা। পালানোর পথ না পেয়ে শেষে বিষ খেতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন গুণধর।

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মাথাভাঙা এলাকার। প্রেমিকের নাম শুভময় কর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মাথাভাঙ্গা মহকুমার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত খারিজা কাওয়ারডারা এলাকার বাসিন্দা শুভময়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘোকসাডাঙ্গা এলাকার দুই তরুণী, ভারথানা এলাকার একজন এবং জোরপাকড়ি এলাকার স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই প্রেমলীলা চালিয়ে যাচ্ছিলেন শুভময়। কেউ টের পাননি। কিন্তু শেষরক্ষা হয়নি।

প্রেমিকারা টের পেয়েই সটান তার বাড়িতে এসে হাজির হন। চারজনকে একসঙ্গে দেখে হতবাক হয়ে যান শুভময়। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। প্রথমে পালানোর চেষ্টা করেন। কিন্তু পারেননি।
বোঝানোরও চেষ্টা করেন। তাতে কোনো লাভ হয়নি। শেষমেশ বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করেন। ততক্ষণে প্রতিবেশীরাও চলে এসেছিলেন। সকলে মিলে যুবককে কোচবিহার শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। যদিও এই ঘটনার পর মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এখনো এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যুবকের পরিবারের সদস্যরা জানান, আলোচনার মাধ্যমে তারা পুরো বিষয়টি মিটিয়ে নিতে আগ্রহী। এ বিষয়ে পুলিশকে জড়াতে চান না তারা। আপাতত শুভময়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে ৪ প্রেমিকা হাজির বাড়িতে, পালাতে না পেরে বিষপান প্রেমিকের

আপডেট সময় : ০৬:৩২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১