সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারী বৃষ্টিতে ভারত-শ্রীলঙ্কায় ৪১ জনের প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার কোচিকাদেতে ভারী বৃষ্টিপাতের পর আজ রাস্তায় দুই মোটরবাইক আরোহী। ছবি রয়টার্স

লাগাতার প্রবল বৃষ্টিতে ভাসল ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা। এতে তামিলনাড়ুতে ১৬ জন ও শ্রীলঙ্কায় ২৫ জন মারা গেছেন।

ভারতে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, আগামী কয়েকদিনও বৃষ্টি হবে। তবে অতটা প্রবল নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু ইতোমধ্যেই গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা ভেসেছে, নিচু এলাকায় পানি, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কাতেও আবহাওয়ার পূর্বাভাস হলো, বৃষ্টির দাপট এবার কমবে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমেছে। সেখানেও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।
চেন্নাইয়ের অধিকাংশ রাস্তায় পানি। সরকারি কর্মকর্তারা এখন পাম্প করে সেই পানি বের করার চেষ্টা করছেন। অনেক জায়গায় কোমর-সমান পানি। পুলিশ সাতটি রাস্তা ও ১১টি সাবওয়ে বন্ধ করে দিয়েছে। তামিলনাড়ুর অধিকাংশ এলাকায় স্কুল-কলেজ বন্ধ। অনেক জায়গায় ট্রেনও চলছে না। শহরতলির ট্রেন বন্ধ।

চেন্নাই বিমানবন্দরে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বিমান নামবে না। কিছু বিমান ছাড়বে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিভিন্ন জেলায় বিশেষ অফিসার নিয়োগ করেছেন। তারা মানুষকে সাহায্য করছেন। উদ্ধার ও ত্রাণের কাজ দেখছেন।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স, পিটিআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারী বৃষ্টিতে ভারত-শ্রীলঙ্কায় ৪১ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৫:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১