সংবাদ শিরোনাম ::
সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে তারা।
আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টা সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

























