সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফ্রান্সে জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার ঘোষনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দ মুন্তাছির রিমন-প্যারিস(ফ্রান্স) থেকে: জেলা হত্যা দিবস। বাঙ্গালী জাতির জন্য এক কালো অধ্যায়। যে কালো অধ্যায়কে প্রতিটি স্বাধীনতাকামী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকেরা শ্রদ্ধার সাথে স্মরণ করে। ঠিক তেমনি বুধবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস নগরে লা-শাপেল এলাকায় ফ্রান্স আওয়ামীলীগ শাখা কতৃক জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়।
ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ‘র পরিচালনায় উপস্থিত আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন বাঙ্গালী জাতির অগ্র যাত্রাকে রুখতে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম , তাজ উদ্দিন আহমেদ , ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান কে নীল নকশার মাধ্যমে হত্যা করা হয়। ১৫ই আগস্ট ইতিহাসের জঘন্যতম দিন। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিরীহ সদস্যদের হত্যা করেই হায়েনারা ক্ষান্ত হয়নি । বরং আওয়ামীলীগকে তথা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে যে চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে প্রবাসী মুজিব নগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালিত করে দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে সম্পূর্ণ সুরক্ষিত জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়। এতে ফ্রান্স আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে ফ্রান্স আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফ্রান্স আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছে বলে নেতারা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রান্সে জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার ঘোষনা

আপডেট সময় : ০৭:৩০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১