সংবাদ শিরোনাম ::
লঞ্চ চলাচলও বন্ধ হচ্ছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর এবার বন্ধ হচ্ছে লঞ্চ চলাচলও। জ্বালানি তেলের সঙ্গে ভাড়া সমন্বয় করতে শুক্রবার থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ হলেও এই দুইদিন লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। এবার সেটাও বন্ধ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন সংবাদমাধ্যমকে বলেন, শনিবার সকাল থেকে ৩০টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়। আরও ৩৫টি লঞ্চ পল্টুনে ছিল। কিন্তু বিকেলে লঞ্চগুলো পন্টুন থেকে সরিয়ে নেওয়া হয়।
রিয়াদ-৪ লঞ্চের মালিক মামুনুর রশিদ জানান, ভাড়া না বাড়ালে লঞ্চ চালানো সম্ভব নয়। তাই সব মালিক লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটা মালিক সমিতির সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। এ বিষয়ে মালিক সমিতির কারও এখনও বক্তব্য পাওয়া যায়নি।























