সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের নড়বড়ে অর্থনীতি প্রধানমন্ত্রী ইমরান খানকে বেকায়দায় ফিলে দিয়েছে। মুদ্রাস্ফীতির সাথে দ্রব্যমূল্যও লাগামহীন হয়ে পড়েছে। এতে দিনকে দিন ইমরান খান সরকারের বিরুদ্ধে পাকিস্তানি জনগণের অসন্তোষের বাড়ছে। এর মধ্যে তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন ইমরান খান।

গতকাল শুক্রবার দেশটির জাতীয় সংসদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় আইনপ্রণেতারা। তারা জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। এ নিয়ে সরব হয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় রাজনীতিবিদরা। খবর ডনের।

গণমাধ্যমটি জানিয়েছে, অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত বৃহস্পতিবার রাত থেকে দেশটিতে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি প্রায় আট রুপি বাড়ানো হয়েছে। পাকিস্তানে পেট্রলের দাম ৮ দশমিক ০৩ রুপি বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৫ দশমিক ৮২ রুপিতে। ডিজেলের দাম ৮ দশমিক ১৪ রুপি বেড়ে হয়েছে ১৪২ দশমিক ৬২ রুপি। আর কেরোসিনের দাম লিটারপ্রতি ৬ দশমিক ২৭ রুপি বেড়ে বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে।

গতকাল পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পিএলএম-এন নেতা খাজা আসিফ কড়া সমালোচনা করেন ইমরান সরকারের। একই সময় বিরোধী দলীয় বেশ কয়েকজন সংসদ সদস্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং দরিদ্রদের সাহায্যে ইমরান খানের ১২ হাজার কোটি রুপির ত্রাণ প্যাকেজকে ভুয়া দাবি করেন। তারা সংসদ থেকে ওয়াকআউট করে ‘চিনি চোর’ ও ‘আটা চোর’ স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেলের দাম বাড়িয়ে ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান খান

আপডেট সময় : ১২:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১