সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কোনো মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনূদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুঁতে স্বাধীন হয়নি বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল, সেসব নিয়ে দেশের পর এবার বিদেশেও বই প্রকাশিত হলো ইংরেজি ভাষায়।

লন্ডন সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে, সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। যার ৭ খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ পুতুল।

লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়।

গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধুকন্যা।

পরে, অনুষ্ঠানস্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকারপ্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোনো মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি

আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১