সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

পাপনকে ‘অযোগ্য’ বোর্ডকে ‘নির্লজ্জ’ বললেন সাবের হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মের বিচারে সেমিফাইনাল তো বটেই, চ্যাম্পিয়ন হওয়ারও সামর্থ্য রাখে টাইগাররা, এমনটা মনে করছিলেন অনেকে।

কিন্তু বিশ্বকাপের মূল আসরে গিয়ে দেখা গেলো উল্টো চিত্র। দেশকে অবিশ্বাস্য কিছু এনে দেওয়া তো দূরে, নিজেদের সামর্থ্যটুকুও দেখাতে পারলেন না মাহমুদউল্লাহ-মুশফিকরা।

প্রথমপর্বে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু। কোনোমতে সুপার টুয়েলভে উঠলেও মূল লড়াইয়ে পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যে শেষ দুই ম্যাচে একশর নিচে অলআউট হয়ে লজ্জার ষোলোকলা পূর্ণ করে এসেছে দল।

বাংলাদেশের এমন পারফরম্যান্স মানতে পারছেন না ক্রিকেট ভক্তরা। মুখ খুলেছেন সাবেক ক্রিকেটারসহ ক্রিকেট বিশ্লেষকরাও। এবার এই তালিকায় যোগ হলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন। তার সময়েই ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবর মাসে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ প্রদান করে সাবের হোসেনকে।

নিজের টুইটার অ্যাকাউন্টে পাপন ও তার বোর্ডকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। সাবের হোসেন লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে।’

বিসিবির সাবেক সভাপতি যোগ করেন, ‘দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাপনকে ‘অযোগ্য’ বোর্ডকে ‘নির্লজ্জ’ বললেন সাবের হোসেন

আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১