সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

ক্রমান্বয়ে কমবে তাপমাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কাগজে কলমে শীত আসতে আরও মাস দেড়েক দেরি। তবে তার আগেই নিজেকে তৈরি করে নিচ্ছে প্রকৃতি।

এরই মধ্যেই দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী পাঁচদিনে আরও কমার আভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কি.মি.। সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রমান্বয়ে কমবে তাপমাত্রা

আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১