সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাষ্ট্রদ্রোহের মামলা সু চির সহযোগীকে ২০ বছরের জেল দিল জান্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে রাষ্ট্রদ্রোহের মামলায় অং সান সু চির ঘনিষ্ঠ এক সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সেনা সরকার।

শুক্রবার দেশটির বিশেষ আদালতে উ উইন হেটেইনকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মিন্ট থইন। খবর এএফপির।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী। উ উইন হেটেইন ওই সরকারের এমপি ও সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির শীর্ষ স্থানীয় নেতা ছিলেন। ওই সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশজুড়ে আন্দোলন চলছে। ওই সামরিক অভ্যুত্থানের তিন দিন পর সু চির ডান হাত বলে পরিচিত এই রাজনীতিবিদকে গ্রেপ্তার করে সামরিক সরকার। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে সেনাবাহিনী। মূলত তিনি অভ্যুত্থানের পর সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন।

উ উইন হেটেইনের আইনজীবী মিন্ট থইন জানিয়েছেন, বিশেষ আদালতের ১২৪এর ক ধারা অনুযায়ী আমার মক্কেলকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করব।

৮০ বছর বয়সী এই রাজবন্দি এর আগেও দেশটির বিভিন্ন সামরিক সরকারের আমলে আটক হয়েছেন এবং দীর্ঘদিন কারাভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রদ্রোহের মামলা সু চির সহযোগীকে ২০ বছরের জেল দিল জান্তা

আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১